মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে নাচোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেতৃত্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় মাদকবিরোধী অভিযান: দুই কোটি টাকার মাদক উদ্ধার; গ্রেপ্তার ৭৩৩জন নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার  নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
26

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার :

শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা পেল বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ, গ্রহণ করলেন প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী।

 

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতিনিধি, এসএমসি সদস্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারায় বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দেশ পিছিয়ে রয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে দক্ষ জনশক্তি আনতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মোবাইল আসক্তি, মাদক ও জুয়া থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

 

এ সময় বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা অর্জন করে। ইউনিয়ন পরিষদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। সম্মাননা গ্রহণের সময় উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান।

 

সম্মাননা গ্রহণের পর ফাহিমা খাতুন বলেন, “এই স্বীকৃতি বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবার পরিকল্পনা বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং জনসেবামূলক কার্যক্রমে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

 

অনুষ্ঠিানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবার কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews