শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
340

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:

নাটোরের বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।২০ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নিরক। এরপর বিদায়ী শিক্ষার্থীদের বরণ করে নিতে ফুল ছিটানো ও ফুলের মালা পরানোর মাধ্যমে তাদের সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আব্দুল গফুর।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমির হামজা ও পলক হোসেন। তারা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা আবেগভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইদুর রহমান এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-মণ্ডলী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিদ্যালয় শুধু পরীক্ষার জন্য নয়, আদর্শ মানুষ গড়ে তোলার কারখানা। তোমরা সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে গেলে অবশ্যই জীবনে সফল হতে পারবে। বিদ্যালয়ের দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে।”

বক্তারা তাঁদের বক্তব্যে আরও বলেন, “সততা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে গেলে ভবিষ্যতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জন করা সম্ভব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews