শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

“বন্ধু ফাউন্ডেশন: নাচোলের তরুণ খামারি মোঃ শফিকুল ইসলামের সফল গরুর খামার”

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে
531

গোলাম জাকারিয়া, নিজস্ব প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মোঃ শফিকুল ইসলাম এখন স্থানীয় উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস কয়েক মাস আগেও তিনি ছিলেন বেকার, তবে নিজ উদ্যোগে গড়ে তোলেন “বন্ধু ফাউন্ডেশন” নামে একটি ছোট গরুর খামার

আজ সেই খামার থেকেই তিনি হয়ে উঠেছেন সফল ব্যবসায়ী। মাত্র দুই লাখ টাকায় শুরু করা খামারে বর্তমানে রয়েছে ৩০টি গরু, যার মধ্যে দেশি জাতের গরু ও মূল্যবান গরু চোখে পড়ার মতো মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, খামারের পশুদের দৈনন্দিন যত্ন অত্যন্ত গুরুত্বসহকারে করা। দিনে একবার গোসল নিয়মিত প্রাকৃতিক খাবার (নেপিয়ার ঘাস, খড়, ভুসি, দানাদার খাবার, ভুট্টা কোনো ভেজাল খাবারের ব্যবহার নাই ।

তিনি আরও জানিয়েছেন, এই খামারের মাধ্যমে তিনি নিজের পরিবারসহ স্থানীয় আরও কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করে।

শফিকুল ইসলাম বলে “আমরা চাই, গ্রামের যুবকরাই যেন গ্রামেই সফল উদ্যোক্তা হয়। সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে সফলতা সম্ভব স্থানীয়রা জানাচ্ছেন, মোঃ শফিকুল ইসলামের এই খামার এখন গ্রামের যুবকদের জন্য অনুপ্রেরণা অনেকে তার মতো প্রজেক্টের মাধ্যমে গরুর খামার গড়ে নিজের জীবিকা ও সফলতা অর্জনের আগ্রহ প্রকাশ করছেন। সরকারের সহযোগিতা পেলে খামারের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে মহিষ পালন ও আরও বড় ধরনের খামার সম্প্রসারণ, যার মাধ্যমে আরও বেশি মানুষকে কর্মসংস্থানে সহায়তা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews