শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক বিদেশি পর্যটককে হেনস্তার ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল মাবুত হিরো নানা আটক !

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
142

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ 

 

নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার-এ এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ নামে পরিচিত আব্দুল মাবুত কে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

 

সোমবার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । জিজ্ঞাসাবাদ শেষে পরে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়। ট্যুরিস্ট পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকর আচরণ করা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, এ ঘটনায় বৌদ্ধবিহারের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

 

অন্যদিকে, থানার তদন্ত ওসি. নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে, আটক আব্দুল মাবুতের ছেলে রাফির দাবি, বিষয়টি তাঁদের কাছে ‘মজার ছলে’ করা ভিডিও ছিল।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews