1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা মহসিন হোসেন গ্রেপ্তার, দুই মাসের অন্তঃসত্তা

বুলবুল আহম্মেদ ( বুলু) নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
182

বুলবুল আহম্মেদ ( বুলু) নিজস্ব প্রতিবেদক

নওগাঁর বদলগাছীতে ১২ বছর বয়সি এক নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে অভিযুক্তকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দাদা মো. মহসিন হোসেন (৫৫) উপজেলার বিলাশবাড়ী ইউপির ভগবানপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মহসিন হোসেন শিশুটির গ্রাম সম্পর্কের দাদা। শিশুটি বর্তমানে প্রায় দুই মাসের অন্তঃসত্তা বলে জানা গেছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত মো. মহসিন হোসেন ভুক্তভোগীকে দাদীর অসুস্থতার কথা বলে ফাঁদে ফেলে ডেকে নিয়ে যায়। তারপর প্রতিবেশী বাচ্চু হোসেনের বসতবাড়ির সামনে একটি গভীর নলকূপের ঘরে চৌকির ওপর ওই শিশুকে ধর্ষণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট