শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীতে সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে
514

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা-হাট সংলগ্ন চকবেনি এলাকায় সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক হোন চকবেনি গ্রামের মৃত লবিনের ছেলে হরেণ তুরকি এবং একই গ্রামের গোবিন্দের ছেলে শ্যামল। তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ ও মদ তৈরির জন্য ৪মন কাঁচামাল সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়, পরে ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বদলগাছী সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিন আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়।

নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয়রা জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় চোলাই মদ উৎপাদন ও বেচাকেনা বন্ধ হবে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews