বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

বদলগাছীতে বজ্রপাতে একব্যক্তি গুরুতর, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
95

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী

নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে। আহত আলাউদ্দিন বদলগাছী উপজেলার নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। পথে নাজিরপুর সরস্বতী ব্রিজের মাঝখানে পৌঁছালে তিনি আকস্মিক বজ্রপাতের শিকার হন। বজ্রপাতে তার পিঠের অংশ কেটে ও ঝলসে গিয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

 

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও সুচিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতাল থেকে তাকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে রাজশাহী মেডিকেল হাসপাতালের চিকিৎসকরাও তার শরীরের ক্ষত ও দগ্ধের মাত্রা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

 

 

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। তিনি আহতের পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার সার্বিক বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেন।

 

স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, রবিবার বিকেল ৫টা থেকেই এলাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। তাদের মতে, অতীতে কখনো তারা এমন ভয়াবহ ও ঘন ঘন বজ্রপাত দেখেননি। এক পর্যায়ে মাত্র এক মিনিটে ১৯টি পর্যন্ত বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দে পুরো এলাকায় এক থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পথচারীরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews