শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

“বদলগাছীতে নেচে-গেয়ে আনন্দঘন মূহর্তের মধ্য দিয়ে দেবী কালীকে বিদায়”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে
493

বুলবুল আহমেদ বুলু বদলগাছী ,নওগাঁ 

নওগাঁর বদলগাছীতে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে কালীপূজা।এ উপলক্ষে জমকালো আয়োজনে দেবী কালীকে বিদায় জানালো ভক্তরা ।এসময় নেচে-গেয়ে, ঢাক-ঢোল আর কণ্ঠমধুর গান-বাদ্যে মুখরিত হয়ে উঠেছিল পুরো এলাকা। প্রতিবছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে দেবী কালীকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা ।

বুধবার রাত ৯টায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় কালীপূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা কে বিদায় জানান স্থানীয় সনাতনী ধর্মের অনুসারীরা। বিসর্জন উপলক্ষে উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডাপুর বাজার কালী মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। এসময় তরুণ-তরুণীদের অংশগ্রহণে নাচ, গান ও ঢোলের তালে তালে মুখর হয়ে ওঠে বাজার মন্ডপ প্রাঙ্গণ সহ পুরো আশে-পাশের এলাকা।

স্থানীয় ভক্তরা জানান, “এটা শুধু পূজা নয়, এটা সনাতনীদের সংস্কৃতির অংশ। এই উৎসব আনন্দ দেয়,তেমনি আবার কষ্টও হয় মা-কে বিদায় দিতে এমনটাই জানান ভক্তঅনুরাগীরা ।”
উৎসব কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল সন্তোষজনক এমনটাই জানান আয়োজক ও স্থানীয়রা ।

দেবী কালীকে বিদায় জানিয়ে ভক্তরা আবারও অপেক্ষায় থাকবেন আগামী বছরের।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews