বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

বদলগাছীতে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
186

বদলগাছী, (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ২৫মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান প্রমুখ ।

এ সময় বক্তারা বলেন – আমাদের জাতীয় জীবনের এক শোকাবহ ও স্মরণীয় দিন গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয়েছিল নির্মম হত্যাযজ্ঞ, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির অসীম ত্যাগ ও সংগ্রামের কথা। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে অমূল্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews