বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

“””””বদলগাছীতে কৃষি ও কৃষকের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
160

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে কৃষির আধুনিকায়ন ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ৩ আসনের সংসদসদস্য ফজলে হুদা বাবুল । উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি পলাশ উদ্দিন ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ,জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা বলেন, বদলগাছীর উর্বর মাটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ালে উৎপাদন ও রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে। ‘পার্টনার প্রকল্পের লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ, নতুন উদ্যোক্তা তৈরি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা।

এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে নতুন প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও বাজারজাতকরণ সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রায় ৭০ জন কৃষক অংশ নেন এবং উন্নত ফসলের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews