সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছিতে পারিবারিক কলহে নিরসনে আসারপর শশুরকে হ/ত্যা, গ্রেফতার ২

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
305

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

বদলগাছী থানার বালুভরা ইউপির গাবনা গুদাইল সাকিনে ভিকটিম গৌর চন্দ্র (৪৫), পিতা ওমিনি চন্দ্র, সাং আধাইপুর উপরপাড়া, থানা বদলগাছী, নওগাঁ এর মেয়ে রাখি রানীকে ৬/৭ বছর পূর্বে জনৈক উত্তম কুমার পিতা তশুরাম, সাং গাবনা গুদইল, বদলগাছী এর সাথে বিবাহ দেয়। রাখি তার স্বামীর বাড়ী থাকে ও তার স্বামী ঢাকায় কাজ করে। রাখির শশুর শ্রী তশুরাম (৭০), পিতা মাতো, ভাশুর শ্রী উৎপল (৪২), ননদ শ্রীমতি পুষ্পা (২০), শ্রীমতি মনা রানী (৪০), সর্ব পিতা তশুরাম, মনার স্বামী শ্রী কার্তিক (৪৫), পিতা মৃত সুধির সর্ব সাং গাবনা গুদইল যোগসাজোসে রাখিকে প্রায় অত্যাচার করে। গত ০১/০৪/২৬ খ্রিঃ রাখিকে মারপিট করে বাড়ী থেকে বাহির করে দেয়। সারারাত বাড়ীতে প্রবেশ করতে দেয়নি। সংবাদ পেয়ে রাখির পিতা ভিকটিম গৌর চন্দ্র, তার ছেলে পলাশসহ ৪/৫ জন অদ্য ০২/০৪/২৬ খ্রিঃ বেলা ১২.৩০ ঘটিকায় তার মেয়ে রাখির বাড়ী গিয়ে পারিবারিকভাবে আলোচনা করাকালে রাখির শশুর, ভাশুর ও ননদরা উত্তেজিত হয়ে ভিকটিম ও তার মেয়ে, ছেলে, স্ত্রীকে মারপিট শুরু করে। ভিকটিম দৌড় দিয়ে জনৈক মানিক, পিতা মাতো এর বাড়ীতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে ভিকটিম গৌর এর মাথায় আঘাত করলে ভিকটিম অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়। পলাশের হাতে আঘাত লাগে। স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের লোকজন মাধ্যমে নওগাঁ সদর হাসপাতালে প্রেরন করেন। কর্তব্যরত ডাক্তার ভিকটিম গৌর চন্দ্র, কে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ভিকটিমের ছেলে ছেলে পলাশ ও বেশ আহত হয়।
সংবাদ পাওয়া মাত্র পুলিশ সুপারের নির্দেশনায়, বদলগাছি থানা পুলিশ আসামি গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে। পুলিশি অভিযানে ১. মনা রানী (৪০), পিতা তশুরাম স্বামী কার্তিক ২. পুস্পা রানী (২৫), পিতা তশুরাম দয় কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews