শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বগুড়ায় ছু’রি’কা’ঘা’তে জামায়াত নেতা নি’হ’ত

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
286

 অনলাইন ডেস্ক

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

রোববার (১ মার্চ) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুবনগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন এবং ব্যবসা করতেন। এছাড়া সাইফুল জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বে ছিলেন। স্বজনেরা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাহবুবনগর এলাকায় দুই বছর আগে ক্রয় করা তিন শতক জমিতে সীমানা প্রাচীর দিতে যান সাইফুল।

এ সময় জমির প্রাক্তন মালিকের ভাগিনা বিক্রম ও বিপ্লব দলবল নিয়ে সেখানে হামলা চালিয়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে রাত ৮টার দিকে তিনি মারা যান। ঘটনায় জড়িত সন্দেহে খান্দার এলাকা থেকে মেহেদী হাসান ও মুস্তাকিম নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বগুড়া সদর থানা ওসি মুনিরুল ইসলাম জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews