প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন ঝালকাঠির সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার।
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৬২
বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন ঝালকাঠির সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার।
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার। বুধবার প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁর পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও অবদানের স্বীকৃতি হিসেবেই সরকার তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ নিয়োগের খবরে ঝালকাঠি ও নলছিটি এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন। স্থানীয়দের মতে, ড. জিয়াউদ্দিন হায়দারের এ অর্জন ঝালকাঠি জেলার জন্য গৌরবের। তাঁর এ সাফল্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন তারা। উল্লেখ্য, ঝালকাঠির একজন মেধাবী ও কৃতী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ড. জিয়াউদ্দিন হায়দার ইতোমধ্যে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
98
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার। বুধবার প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁর পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও অবদানের স্বীকৃতি হিসেবেই সরকার তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ নিয়োগের খবরে ঝালকাঠি ও নলছিটি এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
স্থানীয়দের মতে, ড. জিয়াউদ্দিন হায়দারের এ অর্জন ঝালকাঠি জেলার জন্য গৌরবের। তাঁর এ সাফল্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন তারা।
উল্লেখ্য, ঝালকাঠির একজন মেধাবী ও কৃতী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ড. জিয়াউদ্দিন হায়দার ইতোমধ্যে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।