শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

পোরশায় সড়কে ছিনতাই ও ডাকাতির চ্যাপ্টার বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ -পুলিশ সুপার, নওগাঁ 

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
130

নওগাঁ প্রতিনিধি 

 

নওগাঁ জেলার পোরশা থানা এলাকায় সড়কে অপরাধ দমন এবং প্রতিরোধের লক্ষ্যে আজ ২৫ জুলাই বিকেলে সারাইগাছি পুলিশ বক্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পুলিশ বক্স কম্পাউন্ডে সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে এক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সংসদ সদস্য নওগায়- ১ জনাব মো: মুস্তাফিজুর রহমান এমপি। সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম।

 

পুলিশ সুপার নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সভায় দৃঢ় কন্ঠে বলেন ” জেলা পুলিশ পোরশায় সড়কে ছিনতাই ও ডাকাতির চ্যাপ্টার স্থায়ীভাবে বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ”। তিনি বলেন নওগাঁ জেলার সীমান্ত থানা পোরশা। এক সময় পত্নীতলা- সাপাহার -পোরশা -সারাইগাছি- আড্ডা আঞ্চলিক সড়কে বেশ ছিনতাই ও ডাকাতি হতো। বর্তমানে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের সর্বাত্মক তৎপরতায় পোরশার সড়ক সমূহে ছিনতাই এবং ডাকাতি গত ছয় মাসে অনেকটাই বন্ধ হয়ে গেছে। জনগণ এবং পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় পোরশার সড়ক সমূহ এখন প্রায় নিরাপদ। তিনি জনগণকে সড়কে নির্বিঘ্নে এবং দ্বিধাহীন ভাবে চলাফেরার পরামর্শ দেন। পুলিশ সড়কে কার্যকর ভাবে জনগণের নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

 

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন পোরশা থানা এলাকায় জেলা পুলিশের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে । যেকোনো মূল্যেই সড়ক কে নিরাপদ করার জন্য পরিকল্পিতভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়। কয়েক কিলোমিটারের এই রাস্তায় রাতের বেলা পাঁচটি পুলিশের দল কাজ করে। মাঝে মাঝে এই সড়কে ডাকাতদের দমনে স্পেশাল ফোর্স ছাড়াও রেঞ্জ রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়। পুলিশ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় পোরশা থানা এলাকার সড়ক সমূহ অনেকটাই অপরাধ মুক্ত করা হয়েছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে সারাইগাছি তে নতুন পুলিশ পোস্ট নির্মাণ করা হয়েছে, যা আজ উদ্বোধন করা হয়েছে।

বর্তমানে জেলা পুলিশের ক্রমাগত অভিযান এবং পুলিশ সুপারের প্রতিনিয়ত তদারকিতে পোরশা থানায এলাকায় সড়কে অপরাধ তাৎপরতা অনেকাংশেই এখন নিয়ন্ত্রণে। বর্তমান জেলা পুলিশ প্রশাসন এই ডাকাতি বন্ধে এবং সড়কে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

অপরাধ এবং মাদক প্রতিরোধের এই বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব মো: মুস্তাফিজুর রহমান এমপি অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের কার্যকর ভূমিকা, তদারকি এবং বিশেষ ব্যবস্থার প্রশংসা করেন। সেই সাথে জেলা পুলিশ এবং পোরশা থানা কে সড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন। সংসদ সদস্য মহোদয় মাদক প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে উদ্যোগী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। সেই সাথে পুলিশকে সহযোগিতা করার পরামর্শ দেন।

 

এছাড়া এই অপরাধ প্রতিরোধী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, বিএনপি নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ এবং স্থানীয় কিছু জনসাধারণ বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা প্রত্যেকেই পোরশা থানা এলাকায় ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপার নওগাঁ সহ, নওগাঁ জেলা পুলিশ এবং পোরশা থানার ভূমিকার ইতিবাচক দিক তুলে ধরে ধন্যবাদ দেন। সেই সাথে বক্তারা মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এই সভায় প্রায় ৫ শতাধিক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সড়কে অপরাধ প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews