রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

পাবনায় গণপ্রকৌশল দিবস,আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পাবনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
311

 পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর শনিবার সকালে পাবনায় “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” এই স্লোগানে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) এর ০৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান উদযাপিত হয়। পাবনা জেলা আইডিইবি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর প্রতিনিধি পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে র‌্যালিতে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির,পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। র‌্যালির শুরুতে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন জেলা আইডিইবি’র সভাপতি মোঃ মহসীন আলী ও সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন। র‌্যালিটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে আবার মুক্তমঞ্চে শেষ হয়। র্যালি শেষে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় জেলা আইডিইবি’র সভাপতি মো: মহসীন আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফুল ইসলাম,জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো: দেলওয়ার হোসেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির, আইডিইবি’র প্রবীণ সদস্য ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ারেছ উদ্দিন। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ, চাকুরি প্রত্যাশী ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিলে প্রায় ০৬ শতাধিক শুভানুধ্যয়ী অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews