বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়ে ওঠা সম্ভব নয় — মাওলানা আবদুল জব্বার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
246

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি: মোঃ আতিকুর রহমান ইলিয়াস

নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, কিন্তু সেই শিক্ষার সঙ্গে নৈতিকতা ও দ্বীনি মূল্যবোধ যুক্ত না থাকলে একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না।

আজ ৫ই মার্চ নারায়ণগঞ্জের ঝালকুড়িতে অবস্থিত তাজকিয়াতুল মিল্লাত হিফজ মাদ্রাসায় আয়োজিত সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো নৈতিক শিক্ষার অভাব। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের শিক্ষা দিতে হবে। এতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

মাওলানা আবদুল জব্বার আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যদি তারা সৎ, নীতিবান ও চরিত্রবান হিসেবে গড়ে ওঠে, তাহলে দেশ ও জাতির ভবিষ্যৎ হবে উজ্জ্বল। তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফলের দিকে নয়, বরং নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews