শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জে শিশুশ্রম রোধে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
310

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশুশ্রম নিরসনে করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপাসচিব মোঃ আব্দুল ওয়াদুদ। সেমিনারে বক্তারা শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও অর্থনৈতিক কারণ এবং প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, শিশুশ্রম নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রত্যেক শিশুর জন্য নিরাপদ শৈশব ও শিক্ষা নিশ্চিত করতে হবে।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জে শিশুশ্রম কমাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

​সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews