বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

নাটোরের লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
202

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে সাদিয়া তেল পাম্পে অবৈধভাবে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণের সময় এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার কদিমচিলাম এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক ওমর ফারুক জানান, পাম্পে মোটরসাইকেলপ্রতি ১০০ টাকার তেল দেওয়া হলেও একই সময়ে একজনকে তিনটি ৫০ লিটারের কন্টেইনারে তেল নিতে দেখা যায়। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী ক্ষুব্ধ হয়ে তাকে গালমন্দ করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের সামনেই পাঁচ-ছয়জন ব্যক্তি তাকে কিলঘুষি মেরে আহত করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

অভিযোগ অস্বীকার করে আব্দুল বারী বলেন, “আমি তাকে মারধরে অংশ নেইনি।শুধু ভিডিও ধারণ করতে নিষেধ করেছি। এরপরই কয়েকজন উত্তেজিত হয়ে তাকে মেরেছে।”

লালপুর থানার ওসি মুজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews