শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে
380

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুভ উদ্বোধন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নাচোল স্টেশন ফুটবল দল বনাম জুনিয়ার বয় ফুটবল একাদশ।

উদ্বোধনের খেলায় নাচোল স্টেশন ফুটবল দল জুনিয়র বয় ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে।

নাচোল পৌর এলাকার রেলস্টেশন মাঠে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন, ৪৪”চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ক্রীড়া প্রেমী শিল্পপতি আলহাজ্ব আব্দুস সালাম তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসময় খেলাধুলা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো
নানা কারণে সেটা হয়নি। এই নেতা আরো বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন পরে হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে।

এ খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, নাচোল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন।

(সার্বিক) সহযোগিতায় ছিলেন, শহীদ জিয়া পরিচালনা কমিটি রফিকুল ইসলাম রফিক

এসময় উপস্থিত ছিলেন- প্রভাষক নাচোল সরকারি কলেজ শফিকুল আলম, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক দল বিএনপি’র যুগ্ম আহবায়ক তন্ময় আহমেদ।ফতেপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এছাড়া মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উল্লেখ্য এই টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশগ্রহণ করছে। খেলার মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। চারপাশে সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ, যেখানে খেলাধুলার প্রতি নাচোলবাসীর ভালোবাসা প্রতিফলিত হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews