রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে
482

ফারুক হোসেন ডন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মচারীর আওতায়, গম, সরিষা, শীতকালীন পিঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসাড়ি, অড়হড় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সারে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।
এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, এবারের চলতি মৌসুমেসর্বমোট ১৩ হাজার ৭শত ৮০জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews