শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে বিএনপি’র ২ গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত প্রায় ২০ জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে
489

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২১ জন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ি মাড়কইল এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাাতলে প্রেরণ করা হয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ নং ওয়ার্ড অর্থপেডিক সার্জারী তে আহত ব্যক্তিরা ভর্তি রয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন মানিরুল ও মিজান গ্রুপের আনোয়ার, রাকিব, জিয়া, মানিরুল,
ইসমাইল, গোলাম রাব্বানী, মিলন, আলম, শরিফ, আমিরুল, তুষার, আসাদুল, বাবুল, ফারুক, জাহাঙ্গীর আলম, মাসুদ, নাজির, মাসুদ রানা, ডেজি, হিরা, জোসনা।

বিষয়টি নিশ্চত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews