নাচোলে খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
ফারুক হোসেন ডন, নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত:
সোমবার, ২৩ মার্চ, ২০২৬
৩৭
বার পড়া হয়েছে
নাচোলে খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
ফারুক হোসেন ডন, নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, ৪৫"চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ, ৪৪ "চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ ড. মুন্সি আবু সাঈফ. নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকরি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত সরকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক সাইদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যেরা বলেন, সততা ও লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে সাফল্য সুনিশ্চিত। তিনি আগামী দিনে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, কৃতি সন্তান ও , ৫০ বছরে পদার্পণ করা এই প্রতিষ্ঠানটি হাজারো মেধাবী মানুষ তৈরি করেছে যারা দেশ গঠনে ভূমিকা রাখছেন। এই স্কুলের ছাত্রীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে—আমলাতন্ত্র, চিকিৎসা, প্রকৌশল ও শিক্ষা খাতে সুনামের সাথে কাজ করে প্রতিষ্ঠানের গৌরব বিশ্বদরবারে তুলে ধরছেন। বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের ভেতরে ও প্রবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এই দক্ষ মানবসম্পদগুলো এক যোগে কাজ করে যাচ্ছেন। দিনের বর্ণিল আয়োজনের পর সন্ধ্যায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী গানগুলো পরিবেশন করে উপস্থিত হাজারো দর্শককে মাতিয়ে রাখেন। সব মিলিয়ে এই আয়োজনটি কেবল একটি অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল শিকড়ের টানে ফিরে আসা প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা। বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই উৎসবটি আগামী প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সান্ধ্যকালীন মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর সমাপ্তি ঘটে।
69
ফারুক হোসেন ডন, নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, ৪৫”চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ, ৪৪ “চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ ড. মুন্সি আবু সাঈফ. নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকরি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত সরকারি
প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক সাইদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যেরা বলেন, সততা ও লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে সাফল্য সুনিশ্চিত। তিনি আগামী দিনে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, কৃতি সন্তান ও , ৫০ বছরে পদার্পণ করা এই প্রতিষ্ঠানটি হাজারো মেধাবী মানুষ তৈরি করেছে যারা দেশ গঠনে ভূমিকা রাখছেন। এই স্কুলের ছাত্রীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে—আমলাতন্ত্র, চিকিৎসা, প্রকৌশল ও শিক্ষা খাতে সুনামের সাথে কাজ করে প্রতিষ্ঠানের গৌরব বিশ্বদরবারে তুলে ধরছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের ভেতরে ও প্রবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এই দক্ষ মানবসম্পদগুলো এক যোগে কাজ করে যাচ্ছেন।
দিনের বর্ণিল আয়োজনের পর সন্ধ্যায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী গানগুলো পরিবেশন করে উপস্থিত হাজারো দর্শককে মাতিয়ে রাখেন। সব মিলিয়ে এই আয়োজনটি কেবল একটি অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল শিকড়ের টানে ফিরে আসা প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা। বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই উৎসবটি আগামী প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সান্ধ্যকালীন মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর সমাপ্তি ঘটে।