বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নাচোলে আলেমদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
245

ফারুক হোসেন ডন, ​নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আয়োজনে আলেমদের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওলামা বিভাগ নাচোল উপজেলা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সহ-সেক্রেটারি ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওমর ফারুক।

​মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করতে আলেমদের ভূমিকা অপরিসীম। নাচোল উপজেলাকে কুরআন ও সুন্নাহর আদর্শে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রভাষক ইয়াকুব আলী আমীর, নাচোল উপজেলা ও ​মাওলানা মোবারক হোসেন, সেক্রেটারী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, নাচোল উপজেলা পরিষদ, ​ডাঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর, নাচোল পৌরসভা।

​বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে ওলামায়ে কেরামদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। নাচোল উপজেলাকে কুরআন-সুন্নাহর ভিত্তিতে একটি আদর্শ জনপদে পরিণত করতে উপস্থিত সকল আলেমদের থেকে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়।

​ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews