বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নতুন সিটি প্রশাসক পেল নারায়ণগঞ্জ

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
201

আতাউর রহমান, বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন সিটি প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট সাখাওত। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি নগরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় এডভোকেট সাখাওত বলেন, “আমি গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক মামলা খেয়েছি। বহুবার জেল খেটেছি, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি। এমনকি ডিবি হারুনের মাধ্যমে সেল থেকে অপহরণও করানো হয়েছিল। তবুও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আকড়ে ধরে থেকেছি। দলের প্রতি আমার আনুগত্যের মূল্যায়ন তারা এ পদের মাধ্যমে করেছে বলে আমি মনে করি।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও ব্যক্তিগত ভোগান্তি তাকে নীতিগত অবস্থান থেকে সরাতে পারেনি। ভবিষ্যতেও নগরবাসীর স্বার্থে সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
নতুন সিটি প্রশাসক হিসেবে তার অগ্রাধিকার থাকবে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ। তিনি নগর উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
সচেতন মহলের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা থাকায় প্রশাসনিক দায়িত্ব পালনে তিনি সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। তার নেতৃত্বে সিটি করপোরেশনের কার্যক্রমে গতি আসবে বলে প্রত্যাশা করছেন অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews