বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নতুনভাবে কেউ ছাত্রলীগ হতে চাইলে মেনে নেবো না: সাদিক কায়েম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
287

অনলাইন ডেক্স 

ঢাকা পলিটেকনিক্যালে হামলায় প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (২ মার্চ) ‍দিবাগত রাতেই ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সাদিক কয়েম বলেন, বহিরাগতরা প্রবেশ করে হামলায় অংশ নিয়েছে। হামলাকারীরা আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। ছাত্রদল কতৃক শিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাই। ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী ছাত্রদলের সন্ত্রাসীরা ভিন্ন মতাদর্শীদের হামলা করছে। ১৬ জনকে আহত করা হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান প্ল্যানের কথা বলেছেন। কিন্তু ক্যাম্পাসে সহিংসতা চলছে। নতুনভাবে কেউ ছাত্রলীগ হতে চাইলে আমরা তা মেনে নেবো না। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকার বিচার করতে ব্যর্থ হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

শিবির করার অপরাধে কারও ওপর হামলা চালানো হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews