শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁ -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র দাখিল!

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে
524

বুলবুল আহমেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেল ৩টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
ফজলে হুদা বাবুল বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের সহধর্মিণী মনিরা সুলতানা প্রমুখ ।

মনোনয়ন পত্র দাখিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য ফজলে হুদা বাবুল বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।
তিনি দলীয় নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বুলব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews