শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁ সদরে বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ শুরু

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
274

নওগাঁ জেলা প্রতিনিধি শামীম আনসারী:

নওগাঁ জেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন- নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

 

 

 

এসময় জেলা প্রশাসক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারধ অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ হোমায়রা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এবং কৃষাণী মোস্তারি মুক্তি।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোতালেব হেসেন সহ অন্য কর্মকর্তা।

 

 

 

এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি খাদ্যশস্য সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়।

 

 

 

আয়োজকরা জানান- এবছর জেলায় কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। সদর খাদ্য গুদামে প্রতিকেজি ধান ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৩৮ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২০ হাজার ৯১৯ টান সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহ করা হবে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews