রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁর বদলগাছীতে আলু-পেঁয়াজ চাষিদের ক্ষতিপূরণের দাবিতে বাসদের সমাবেশ…

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
216

বুলবুল আহম্মেদ নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে ক্ষতিগ্রস্ত আলু ও পেঁয়াজ চাষিদের ক্ষতিপূরণসহ কৃষকদের জন্য সারের সরবরাহ ও ডিজেল নিশ্চিতের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রোববার বিকেল পাঁচটার দিকে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও বাজার অস্থিরতায় আলু ও পেঁয়াজ চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অথচ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

সমাবেশে বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, ইউরিয়াসহ সব ধরনের সারের সরবরাহ নিশ্চিত এবং কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে ডিজেল সরবরাহের দাবি জানান।

এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. জয়নুল আবেদীন মুকুল।

বক্তারা আরও বলেন, কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বুলবুল আহম্মেদ

নওগাঁ জেলা প্রতিনিধি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews