শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
254

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী

নওগাঁয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর এর আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন-নওগাঁ-৫(সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

 

সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ধান, চাল উৎপাদনে নওগাঁ বরাবরই এগিয়ে। সারাদেশের খাদ্যের সিংহভাগ সরবরাহ হয়ে থাকে নওগাঁ থেকে। বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে সকলকে কৃষককে কৃষি প্রণোদোয়ানার আওতায় আনা হচ্ছে।

 

এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বক্তব্য রাখেন।

 

পরে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করে।

 

আয়োজকরা জানান- আউশ ধানকে আপদকালীন ফসল হিসেবে ধরা হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই ফসল কৃষকের জন্য বাড়তি সহায়তা দেয়। কিন্তু বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। এ পরিস্থিতি পরিবর্তনে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে। সদর উপজেলার ৫ হাজার কৃষকের প্রত্যেককে প্রতি বিঘা জমির জন্য উফশী আউশ উন্নত জাতের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সার ও বীজ যার বাজারমুল্য অন্তত ৮০০ টাকা।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews