1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

নওগাঁয় ২ মে থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

শামীম আনসারী জেলা প্রতিনিধি, নওগাঁ:
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
139

শামীম আনসারী জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। খেলায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ২৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হবে।

আরিফুজ্জামান বলেন, অংশগ্রহণকারী খেলোয়াড়দের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর কর্তৃক নির্ধারিত হার অনুযায়ী ভাতা দেওয়া হবে। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে স্ব-স্ব ইভেন্টের জন্য পোশাক ও স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট