শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
157

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী

১৩ বছর বয়সী স্কুলছাত্রী মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা। মেয়েকে অপহরণের অভিযোগ তুলে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা মোছা. নেসপাতি বেগম বদলগাছী চারমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী ছাত্রীর মা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ৭ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ টায় প্রতিদিনের মতো তাঁর ছোট মেয়ে নাছরিন আক্তার বাড়ি থেকে কোচিং ও স্কুলের উদ্দেশ্যে বের হয়। স্কুল ও কোচিং শেষ হওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পর পরিবার জানতে পারে, ওই দিন সকাল আনুমানিক ১০:৩০ টায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের কোলা গ্রামস্থ মগলের গোল পাকা রাস্তা থেকে একটি অজ্ঞাতনামা সিএনজিযোগে নাছরিনকে অপহরণ করে ভান্ডার পুরের দিকে নিয়ে যাওয়া হয়।

পরিবারের অভিযোগ, এই অপহরণের মূল পরিকল্পনাকারী ও ১নং বিবাদী হলেন তাদেরই প্রতিবেশী মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ রায়হান হোসেন (২৫)। এই কাজে রায়হানকে সরাসরি সহযোগিতা করেছেন ২নং বিবাদী মোঃ বেলাল হোসেন (৫২) ৩নং বিবাদী মোছাঃ শিরিন আক্তার (৪৫) ৪নং বিবাদী মোঃ সুমন হোসেন (২৮)

নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অসহায় পরিবারটি বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা চরম দুর্ব্যবহার করে এবং মেয়েকে ফিরিয়ে না দিয়ে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। বর্তমানে মূল অভিযুক্ত রায়হান ও নাবালিকা স্কুলছাত্রী অজ্ঞাত স্থানে নিখোঁজ রয়েছে। ১নং বিবাদী যেকোনো সময় মেয়ের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে বলে চরম শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, মাননীয় পুলিশ সুপার এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জের (OC) কাছে করজোড়ে মিনতি করছি—দয়া করে দ্রুত আইনি পদক্ষেপ নিন। আমার নাবালিকা মেয়েকে উদ্ধার করুন এবং এই অপহরণকারী চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাছরিন আক্তারের পিতা মোঃ হিটলার, তার বড় ভাই মো: নাসিব হোসেন, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম এবং আধাইপুর ইউনিয়ন পরিষদের সাবে মেম্বার জিল্লুর রহমান প্রমূখ। উপস্থিত স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, থানায় একটি মামলা হয়েছে। আমরা ভিকটিম সহ আসামিদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews