শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে
379

নওগাঁ জেলা প্রতিনিধি শামীম আনসারী:

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন চত্বরে ক্যাম্পেইন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জিন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রুহুল আমিন ও জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো: আজম বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আঃ মঃ আখতারুজ্জামান, আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ আবু জার গাফ্ফার, সিভিল সার্জিন অফিসের

মেডিকেল অফিসার ডা: নুজহাত তাবাসসুম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আবু মো: শফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা।

 

নওগাঁ সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন- নওগাঁ জেলা হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ পর্যন্ত ২০২ জন শিশুর নমুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। জেলায় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২ হাজার ৪৬০ টি কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। অসুস্থ বাচ্চাকেও টিকা দেওয়া হবে না। কোন অভিভাবক না চাইলে টিকা দেওয়া হবে না বলে। তবে বাচ্চাদের টিকা নিতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews