শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে
437

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটরায় পাশ^বর্তী এলাকার একটি শ^শানঘাট থেকে ওই গৃহবধূর স্বামী প্রদীপ চৌধুরী (৩৭)কে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার রাতের কোন এক সময়ে ওই গৃহবধু মারা যান।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে প্রদীপ চৌধুরী ও প্রতিমা রাণীর দাম্পত্য জীবনে পারিবারিক কলহ হয়ে আসছিল। এরই জেরে শুক্রবার রাত ৯টার দিকে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন স্বামী প্রদীপ। সেই আঘাতে অচেতন অবস্থায় বিছানায় পড়ে যান গৃহবধূ প্রতিমা রাণী। এ অবস্থায় বিছানায় পড়েছিলেন প্রতিমা রাণী। সকালে স্ত্রীকে অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ি থেকে সটকে পড়েন প্রদীপ। এর কিছুক্ষণ পর প্রতিমার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহত প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক প্রদীপ চৌধুরীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews