বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নওগাঁয় ভূমিহীন দিনমজুর সাজ্জাদকে সরকারি সহায়তা

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
289

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া ভূমিহীন দিনমজুর সাজ্জাদ হোসেন (৫৫) কে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের দীঘা গ্রামের ওই ভূমিহীন দিনমজুরের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ কিছু অর্থসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

দীঘা গ্রামের মৃত-সফির উদ্দিনের ছেলে ভুক্তভোগী দিনমজুর সাজ্জাদ হোসেন জানান, অন্যের জায়গায় কোনমতে টিন দিয়ে নির্মাণ করা বাড়িতে বসবাস করেন। তার স্ত্রী পাশের ইট ভাটার শ্রমিকদের রান্নার কাজ করেন। এদিন এশার নামাজের সময় কাজের তাগিদে স্বামী-স্ত্রী ইট ভাটায় রান্নার কাজে চলে যান। এসময় বাড়িতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশিরা পাশের টিউবয়েল থেকে পানি দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় বাড়িতে থাকা সকল কিছু আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

এমন খবর জানার পর বুধবার দুপুরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তাৎক্ষনিক সহায়তা তহবিল (জিআর) শাখা থেকে দুই প্যাকেট শুকনো খাবার ও কম্বল পৌছে দেয়া হয়েছে। এছাড়া ঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রতিনিধি হিসেবে এই উপকরণগুলো তুলে দেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কালাম চঞ্চল। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ভূমিহীন ওই পরিবারকে শুকনো খাবার ও কম্বল দিয়ে সহযোগিতা করা হয়েছে। এছাড়া ঘর মেরামতের জন্য ২বান্ডিল টিন ও আর্থিক সহযোগিতা হিসেবে নগদ ৬হাজার টাকা প্রদান করা হয়েছে। এমন দুর্ঘটনার শিকার যে কোন পরিবারকে সরকারি সহায়তা প্রদান করতে তারা বদ্ধ পরিকর। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews