শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
206

নওগাঁ জেলা প্রতিনিধি শামীম আনসারী:

নওগাঁয় শতাধিক গরীব ও অসহায়দের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর জি.এম উচ্চ বিদ্যালয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বেসরকারি সংস্থা গাক চক্ষু হাসপাতাল এর আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

এসময় গাক এর সিনিয়র পরিচালক ড. মোহাম্মদ মাহাবুব আলম এর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও সাংবাদিক কায়েস উদ্দীন সহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন- পাহাড়পুর জি.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র মন্ডল, সাবেক প্রধান শিক্ষক মনছুর আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সহকারি সেটেলমেন্ট অফিসার আফজাল হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংস্থার মিলন, খোরশেদ আলম ও আফজাল হোসেন সহ অন্যরা।

আয়োজকরা জানান- শতাধিক গরীব ও অসহায়দের ফ্রি চক্ষু সেবা প্রদান করা হবে। যাদের চোখের ছানি অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে বগুড়ায় চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়াও বিনামূল্যে চশমা ও বিভিন্ন ওষধ প্রদান করা হয়।

মানবিক আয়োজন করায় ধন্যবাদ জানিয়েছেন এলাবাকাসী।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews