শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
365

নওগাঁ জেলা প্রতিনিধি শামীম আনসারী:

ক্রীড়াই শক্তি” ক্রাড়াই বল এ শ্লোগানে নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৮টায় নওগাঁ নওজোয়ান ঈদগাহ মাঠে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেরে আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু’র পক্ষে প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল। এসময় নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, নওগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ৫ নং ওর্য়াড পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষার সহকারী অফিসার একে এম খোকন, গোলাম রাব্বানী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ শাখার সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রফিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি লুৎফর বেগম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নওগাঁ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা সুমন, নওগাঁ পৌর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আহসান আলী রঞ্জু, সহসভাপতি শামিমা পারভীন মিতু প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধন খেলায় বালক ধামকুড়ি সরকারি প্রাথমিক স্কুল দল বনাম চুনিয়াগাড়ি সরকারি প্রাথমিক স্কুল দল অংশ গ্রহণ করেন। এই খেলা আগামী ২৮এপ্রিল বিকালে ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews