শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় নার্সিং দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
206

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী 

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

 

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

 

 

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, ডাঃ মীর সুফিয়ান, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ইনস্টাক্টর আমজাদ হোসেন এবং নওগাঁ বিএমএ সভাপতি ডাঃ ইসকেন্দার হোসেন সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews