শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” খেলা শুরু

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
248

নওগাঁ জেলা প্রতিনিধি: শামিম আনসারী

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে নওগাঁয় “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উদ্বোধনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন ও শফিউল আজম রানা, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক সহ অন্যরা।

 

উদ্বোধনী খেলায়- নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল অংশ নেয়। ফুটবল খেলা উপভোগ করেন দর্শকতরা।

 

আয়োজকরা জানান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews