নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নওগাঁয় শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ব্রত পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। পরে বেলুন ও ফেস্টুন উড়ানো এবং সদর উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষ সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসময় বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের নিরাপদ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাছকে রক্ষা করার কর্মসূচি শুধু দিবস পালনের মধ্য সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিনিয়তই নিষিদ্ধ জাল দিয়ে যেভাবে মাছ নিধন করা হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তা না হলে আর অল্পদিনের মধ্যে আমরা সকল প্রজাতির দেশীয় মাছ হারিয়ে ফেলবো। তাই দেশীয় জাতসহ সকল জাতের মাছ রক্ষা করতে ও বংশ বিস্তারে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সচেতন হবে এবং নিষিদ্ধ পন্থায় মাছ ধরার কার্যক্রম বন্ধ করতে হবে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।#
81
নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী
“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নওগাঁয় শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ব্রত পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। পরে বেলুন ও ফেস্টুন উড়ানো এবং সদর উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষ সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এসময় বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের নিরাপদ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাছকে রক্ষা করার কর্মসূচি শুধু দিবস পালনের মধ্য সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিনিয়তই নিষিদ্ধ জাল দিয়ে যেভাবে মাছ নিধন করা হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তা না হলে আর অল্পদিনের মধ্যে আমরা সকল প্রজাতির দেশীয় মাছ হারিয়ে ফেলবো। তাই দেশীয় জাতসহ সকল জাতের মাছ রক্ষা করতে ও বংশ বিস্তারে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সচেতন হবে এবং নিষিদ্ধ পন্থায় মাছ ধরার কার্যক্রম বন্ধ করতে হবে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।#