শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
342

নওগাঁ প্রতিনিধি শামীম আনসারী:

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত। এদিন তিনি ট্রেন যোগে শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শশুর বাড়িতে আসছিল এমরান। সকালে ট্রেনটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে ভুলবসত ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

তার গ্রামের বাগেরহাট জেলা বলে জানা গেছে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews