বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

দলে অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে আলোচনায় হুমায়ুন সরদার।

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
164

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা রাজনীতিতে আবারও আলোচনায় উঠে এসেছে হুমায়ুন সরদারের নাম। স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মীর অভিযোগ, এক সময় বিএনপি থেকে সরে গিয়ে সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাজাহান ওমর এর ঘনিষ্ঠ হিসেবে সক্রিয় ছিলেন হুমায়ুন সরদার। পরে শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিলে তিনিও আওয়ামী লীগের প্রভাব বলয়ে থেকে কাঠালিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে।

 

অভিযোগ রয়েছে, ওই সময় বিএনপির বিভিন্ন নেতা-কর্মীকে পুলিশি হয়রানি, রাজনৈতিক চাপ ও ভয়ভীতির মুখে ফেলতে ভূমিকা রাখেন হুমায়ুন সরদার। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি আবারও বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন।

 

এদিকে সম্প্রতি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ শাহাদাৎ হোসেন এর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক যোগাযোগ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন, যিনি অতীতে দলের দুঃসময়ে নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তিনি কীভাবে আবার বিএনপির প্রভাবশালী মহলে জায়গা করে নিচ্ছেন।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় আদর্শ ও ত্যাগের রাজনীতির পরিবর্তে অর্থ ও প্রভাবের ভিত্তিতে সম্পর্ক গড়ে ওঠা ভবিষ্যতে দলের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

 

তবে এ বিষয়ে হুমায়ুন সরদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews