শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ঢাকা, রবিবার ২৬ এপ্রিল ২০২৬—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যুর ঘটনায় একজন শিক্ষক ও তার এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
277

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা, রবিবার ২৬ এপ্রিল ২০২৬—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যুর ঘটনায় একজন শিক্ষক ও তার এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

মিমো বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে একজন শিক্ষকের নাম উল্লেখ করে কিছু টাকা দেওয়ার কথা এবং ব্যক্তিগত বার্তার মতো কিছু লেখা পাওয়া গেছে। বিষয়গুলোকে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

 

গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

পুলিশের দাবি, প্রাথমিকভাবে পাওয়া কিছু আলামতের ভিত্তিতে বিভাগের এক শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় মিমোর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।

 

বিভাগীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে এক শিক্ষকের সঙ্গে তার যোগাযোগের কিছু ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews