শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃ/ত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
235

 অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী এলাকায় মুরগিবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ৩৫০টি মুরগি মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা। এই ঘটনায় ট্রাকে থাকা দুই আরোহী আহত হয়েছেন এবং ট্রাক থেকে মুরগি লুটের অভিযোগ উঠেছে।

আহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোবারক হোসেন ও সানি আহমেদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রায় ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে ট্রাকটি সিলেটের বিয়ানীবাজারের দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে ভানুগাছ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের ধারণা, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চালক ক্লান্ত থাকায় চোখের ঘুমে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ট্রাকটি ক্ষতিগ্রস্ত হওয়ায় খাঁচায় থাকা ৩৫০টি মুরগি ঘটনাস্থলেই মারা যায়। মুরগি সরবরাহকারী মোবারক হোসেন জানান, দুর্ঘটনায় তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, বিপদের সময়ে স্থানীয় কিছু মানুষ সহায়তা করার বদলে ট্রাক থেকে জীবিত মুরগিগুলো লুট করে নিয়ে গেছে, যা তাদের লোকসানের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আল-আমিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। মুরগি লুটের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews