রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ঝালকাঠিতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
212

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে বাছাইকৃত প্রার্থীদের অংশগ্রহণে ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠির পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, বরিশাল রেঞ্জ কার্যালয়ের মনোনীত প্রতিনিধি এবং ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং পরবর্তী ধাপগুলোও একইভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews