শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
259

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান,
সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের একাংশের জোরালো দাবিতে ২ নং চৌমুহনী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন শাহ সৈয়দ মহিবউল্লাহ মুবিন।
সম্প্রতি এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “জনগণ যদি আমাকে চায়, তাহলে আমি অবশ্যই নির্বাচন করব।” তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবেন।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে— ইউনিয়নে সুষম উন্নয়ন নিশ্চিত করা, গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গায় পরিণত করা,
অপ্রয়োজনীয় মামলা-মোকদ্দমা কমিয়ে আনা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি যদি চেয়ারম্যান হতে পারি, ইনশাআল্লাহ এলাকাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করব।”
এদিকে, তরুণ সমাজের একটি বড় অংশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সমর্থন জানিয়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews