বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
215

মাধবপুর প্রতিনিধি :ফোরকান উদ্দিন রোমান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নং ধর্মঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা আমিনুল ইসলাম সুমন। তার এ ঘোষণায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি এক মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ জনগণের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমিনুল ইসলাম সুমন তার বক্তব্যে বলেন,
“আমি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করে আসছি। মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা খুব কাছ থেকে দেখেছি। যদি জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি একটি আধুনিক, উন্নত ও সুশাসিত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন,
“আমার মূল লক্ষ্য হবে শিক্ষার মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং প্রতিটি মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করা। আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, নেতা হয়ে নয়।”
এ সময় উপস্থিত এলাকাবাসী তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, একজন সৎ, যোগ্য ও কর্মঠ প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম সুমন ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদী।
প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ইতোমধ্যেই ইউনিয়নের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে এবং আগামী নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews