শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাকরির লোভ দেখিয়ে অস্ত্র লুট: রূপগঞ্জে ধরা পড়ল আন্তঃজেলা চক্রের ৪ সদস্য

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
142

মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি:

নিরাপত্তাকর্মী (গানম্যান) পদে আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন। সেই লোভে পা দিয়েই খোয়া যাচ্ছিল বৈধ লাইসেন্সধারী অস্ত্র। অবশেষে লাইসেন্সকৃত অস্ত্র ছিনতাইকারী এমন এক অভিনব ও সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং অপরাধে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ আলামত।

​বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বৈধ অস্ত্রধারীদের টার্গেট করে আসছিল। চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন—পৃথক তিনটি ঘটনায় চাকরির আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে নেওয়া হয়। এরপর কৌশলে তাদের একটি মাইক্রোবাসে তুলে চোখের সামনে মরিচের গুঁড়া ছিটিয়ে ও অচেতন করে রূপগঞ্জের বিভিন্ন নির্জন স্থানে ফেলে দেওয়া হতো। একই সাথে লুটে নেওয়া হতো তাদের সাথে থাকা মূল্যবান লাইসেন্সকৃত অস্ত্র।

​ভুক্তভোগীদের মধ্যে বাগেরহাট, শরীয়তপুর ও নওগাঁ জেলার লাইসেন্সধারী অস্ত্রধারী রয়েছেন। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি এবং ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়েছিল।

​অভিযান ও উদ্ধার:

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় ধারাবাহিক অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—​নাসিম উদ্দিন মোল্লা (৩০)​রমজান আলী (৩১)

​সিরাজুল ইসলাম (৩২)

​ইব্রাহিম শেখ (৩১)

​ গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দুটি শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ ছাড়াও একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, একটি হায়েস মাইক্রোবাস, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং একটি ভুয়া নম্বরপ্লেট উদ্ধার করা হয়।

​পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে এই অপরাধের সাথে জড়িত। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews