শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
381

 

মোঃ গোলাম জাকারিয়া, নিজস্ব প্রতিবেদক

 

চাঁপাইনবাবগঞ্জ এর ৫৩ বিজিবির অভিযানে আজ ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৫টা হতে ০৯টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ০৪টি অভিযান পরিচালনা করে ১৬টি গরু জব্দ করে। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ০৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ০৪টি, মাসুদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ০৪টি এবং ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ০২টি গরু জব্দ করা হয়।

 

জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ টাকা*। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও, সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews