শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
249

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশের অন্যতম বৃহত্তম ফল বাজারের বার্ষিক সম্মেলন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০টার সময় উপজেলার কালইর বাজারে “কালইর বাজার ফল ফাউন্ডেশন” এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুস্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, আলহাজ্জ্ব আমিনুল ইসলাম, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি আফিসার, সলেহ্ আকরাম। উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্জ্ব নুরুল ইসলাম। পৌর বিএনপি সাবেক সেক্রেটারি দুরুল হোদা। কসবা ইউপি সাবেক চেয়ারম্যান আঃ সালাম। ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। ফল ফাউন্ডেশনের সিনিয়ার সহ সভাপতি রফিকুল ইসলাম সহ ফল ব্যবসায়ীগণ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন, মোঃ জাকারিয়া আল মেহরাব, সভাপতি, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও চেয়ারম্যান, ১ নং কসবা ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুঃ তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও প্রধান শিক্ষক, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে চাষিরা ফল বিক্রয়ের ক্ষেত্রে ওজন সমস্যা সম্পর্কে তুলে ধরেন এবং এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।
অনুষ্ঠানের শেষে ৫ জন ফল চাষী (বাগানি) কে সর্বোচ্চ ফল বিক্রয়ের জন্য পুরুষ্কৃত করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews