শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
108

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের (২৪ মাস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর মডেল মসজিদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতি কর্মচারী ইউনিয়ন।

সংগঠনের সভাপতি দানিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি তাজিবুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু, যুগ্ম সম্পাদক মনোতোষ কুমার রায় এবং সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এছাড়া কর্মচারী ইউনিয়নের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা জানানো হয়।

বক্তারা তাদের বক্তব্যে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নবনির্বাচিত কমিটি আগামী ২৪ মাস ঐক্যবদ্ধভাবে কাজ করে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews